আইওএ সভাপতি পদে লড়াই থেকে সরলেন পিটি ঊষা

গগন নারাং-সহ তিন প্রার্থী, নির্বাচনী বিধি নিয়ে আইনি জটিলতার আশঙ্কা

সকাল সকাল ডেস্ক

ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) সভাপতি পদের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন বিদায়ী সভাপতি পিটি ঊষা। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও প্রার্থী হিসেবে নাম নথিভুক্ত করেননি তিনি। ফলে আগামী ৫ ডিসেম্বরের নির্বাচনে সভাপতি পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী শুটার গগন নারাংয়ের বিরুদ্ধে লড়বেন বিজেপি নেতা তথা তিরন্দাজি সংস্থার সচিব বীরেন্দ্র সচদেব এবং আইওএ-র প্রাক্তন সচিব রাজীব মেহতা।

চার বছর অন্তর অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি ছাড়াও সিনিয়র সহ-সভাপতি, দুই সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, দুই যুগ্ম সচিব এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র যাচাইয়ের পর আগামী ২ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন।

চলতি মাসের শুরুতে বিশেষ কৃতিত্বসম্পন্ন ক্রীড়াবিদ কোটায় নির্বাচিত আটজনের তালিকায় জায়গা পাননি পিটি ঊষা। পরে ভারতীয় আইস হকি ফেডারেশন তাঁকে মনোনীত করলেও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তিনি। ওই কোটার নির্বাচনের আগে ১৩ জন ক্রীড়াবিদ নাম প্রত্যাহার করেছিলেন। তাঁদের কয়েকজন চাপের মুখে সরে দাঁড়ানোর অভিযোগও তুলেছিলেন।

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হতে চলেছেন প্রাক্তন জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন কমলেশ মেহতা। কার্যনির্বাহী পরিষদে থাকছেন কুস্তিগির যোগেশ্বর দত্ত ও প্রাক্তন হকি অধিনায়ক রানি রামপাল। মহিলা সহ-সভাপতি পদে অঞ্জু ববি জর্জের প্রতিদ্বন্দ্বী ভবনীত হান্ডু ও সুমন কৌশিক। পুরুষ সহ-সভাপতি পদে বক্সার বিজেন্দ্র সিংয়ের বিরুদ্ধে লড়বেন বীরেন্দ্র সচদেব। কার্যনির্বাহী পরিষদের চারটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়-সহ সাতজন।

অন্যদিকে, নির্বাচনের আগে সংস্থার সংবিধান ও নির্বাচনী উপবিধির মধ্যে অসঙ্গতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংবিধানের ১৪.১ ধারা অনুযায়ী, জয়ী হতে বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। অন্যথায় সর্বাধিক ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে।

কিন্তু নির্বাচনী উপবিধি অনুযায়ী, সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীই জয়ী হবেন। যদিও সংবিধানের ৩২ নম্বর ধারায় বলা হয়েছে, কোনও সংঘাতের ক্ষেত্রে সংবিধানই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এই অসঙ্গতির কারণে নির্বাচনের ফলাফল নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ভোটগ্রহণের আগেই নির্বাচনী পদ্ধতি সম্পর্কে স্পষ্ট নির্দেশিকার দাবি উঠেছে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরই তৎপর ইবি, শিয়ালদহের কোলে মার্কেটে আচমকা অভিযান চালিয়ে খতিয়ে দেখা হলো বাজারদর

সকাল সকাল ডেস্ক কলকাতা : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী...

বাংলায় তৈরি হবে গুরু নানক ভবন, গুরু নানক জয়ন্তীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সকাল সকাল ডেস্ক কলকাতা : মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর পুণ্য লগ্নে রাজ্যে গুরু নানক দেবের নামে একটি...

লুগুবুরু ঘণ্টাবাড়ি ধরমগড় রাজ্য উৎসবের বর্ণাঢ্য সূচনা, মাদলের তালে মুখরিত পাহাড়ি জনপদ

সকাল সকাল ডেস্ক লুগুবাবার পবিত্র ভূমিকে ‘ধ্যানস্থল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের বোকারো...

Read More