হরমুজ প্রণালীর ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন: পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসান হচ্ছেই না। কখনও আমেরিকা, কখনও আবার ইরান একে অপরকে হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে। এবার হরমুজ প্রণালীর ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে দাবি করেছেন সে দেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরানের সমালোচনা করে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন, “আমি ইরানকে বিশ্বাস করি না। ইরানকে বিশ্বাস করার মতো শেষ ব্যক্তিটি হলাম আমিই। তাঁরা আমার সঙ্গে ক্রমাগত মিথ্যা বলেছে।”

একইসঙ্গে ট্রাম্প দাবি করেন, “হরমুজ প্রণালীর ওপর এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই; নিয়ন্ত্রণটা আমাদেরই। এর ওপর আমাদেরই কর্তৃত্ব। আর কোনও এক পর্যায়ে হয়তো তাঁরা এমন কিছু করে বসবে যার ফলে তাঁদের পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে। এই মুহূর্তে আমরা অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছি।”

Read More News

সফল উৎক্ষেপণে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা, ডিআরডিও-র অগ্নি-৪ পরীক্ষায় নতুন মাইলফলক

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন...

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More