নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনও পদক্ষেপে প্রস্তুত ভারত : রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার দিল্লির বেস হাসপাতালে ‘সিঁদুর মহারক্তদান যাত্রা’ রক্তদান শিবিরের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুর’ গোটা বিশ্বকে এই বার্তা দিয়েছে যে, দেশের নারীদের সিঁদুরের মর্যাদা রক্ষার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেও ভারত প্রয়োজনীয় যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত।

প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রশংসা করে বলেন, তারা পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ভারতের দিকে কুদৃষ্টি দেওয়ার সাহস দেখানো শক্তিগুলিকেও উপযুক্ত পরিণতির মুখোমুখি করা হয়েছে বলে জানান তিনি।

রক্তদান মানবতার শ্রেষ্ঠ উপহার

রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজনাথ সিং বলেন, রক্ত কোনও কারখানা বা গবেষণাগারে তৈরি করা যায় না। একজন সুস্থ মানুষই অন্য একজনের জীবন রক্ষার জন্য রক্ত দিতে পারেন। তাই জীবনদানের পাশাপাশি রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ উপহার।

তিনি বলেন, মহারাষ্ট্রে বীরত্ব ও সহমর্মিতার যে ঐতিহ্য ছত্রপতি শিবাজী মহারাজের সময় থেকে চলে আসছে, তা আজও অব্যাহত রয়েছে। অন্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশসেবার মধ্যেই মানুষের শক্তির সর্বোত্তম ব্যবহার নিহিত রয়েছে।

রক্তদানকে সংস্কৃতিতে পরিণত করার আহ্বান

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, রক্তদানকে শুধুমাত্র একটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি সামাজিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। তরুণদের এই উদ্যোগে আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

রাজনাথ সিং বলেন, ২০৪৭ সালের মধ্যে একটি সুস্থ, নিরাপদ ও সংবেদনশীল ভারত গড়ে তুলতে তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রক্তদানের মতো মানবিক উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাঁরা জাতীয় গঠনে মূল্যবান অবদান রাখতে পারেন।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More