আফগানিস্তানে ভূমিকম্প; কাবুলে মৃত ৮, কাঁপল উত্তর ভারতও

সকাল সকাল ডেস্ক

কাবুল : শক্তিশালী তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৮। ভূমিকম্পে কাবুলে মৃত্যু হয়েছে ৮ জনের। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় এই ভূমিকম্প অনুভূত হয়। কম্পন টের পাওয়া যায় উত্তর ভারতেও। শুক্রবার রাতে উত্তর-পূর্ব আফগানিস্তান এবং পশ্চিম আফগানিস্তানে কম্পন অনুভূত হয়।

আফগানিস্তানে অনুভূত হওয়া এই ভূমিকম্প ভারতেও টের পাওয়া যায়। জম্মু ও কাশ্মীর, দিল্লি এবং জাতীয় রাজধানী সংলগ্ন এলাকায় কম্পন টের পাওয়া যায়। পঞ্জাব এবং হরিয়ানাতেও কম্পন অনুভূত হয়। পাকিস্তানের ইসলামাবাদ ও পেশোয়ারেও কম্পন অনুভূত হয়।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More