মালয়েশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে মোদীকে উষ্ণ অভ্যর্থনা

সকাল সকাল ডেস্ক,

কুয়ালা লামপুর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে মালয়েশিয়া পৌঁছেছেন। বিমান বন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানান, “ভারত-মালয়েশিয়ার জনগণের মধ্যে সংযোগ উদযাপন করছি! প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং আমি কুয়ালালামপুরে কমিউনিটি প্রোগ্রামে যাচ্ছি।”

শনিবার সকালেই দিল্লি থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এদিনই মালয়েশিয়া পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে জানান, “কুয়ালা লামপুরে পৌঁছলাম। বিমানবন্দরে আমার বন্ধু প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনায় আমি গভীরভাবে মুগ্ধ। ভারত ও মালয়েশিয়ার মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও জোরদার করার জন্য আমাদের কথোপকথনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

Read More News

Read More