শক্তি ক্ষয় ঘূর্ণিঝড় মন্থার; অন্ধ্রে মৃত এক, ভারী বর্ষণ ওড়িশায়

সকাল সকাল ডেস্ক।

নয়াদিল্লি: শক্তি হারালো ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার গভীর রাতে অন্ধপ্রদেশের উত্তর-পশ্চিম উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে মন্থা। তবে যত সময় এগোচ্ছে, ততই মন্থার তীব্রতা কমছে। পরবর্তী ৬ ঘন্টার মধ্যে আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আইএমডি জানিয়েছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টি হয় অন্ধ্রে। সে রাজ্যে প্রায় এক লক্ষ ৭৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এমনটাই জানিয়েছে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর দফতর। ঝড়ের দাপটে কোনাসিমা জেলার মাকানাগুদেম গ্রামে গাছ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার।

ওড়িশাতেও হয় ভারী বৃষ্টি। গঞ্জাম, গজপতি, কোরাপুট, রায়গড় এবং মালাকানগিরি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতেও দুর্যোগের লাল সতর্কতা জারি করেছে আইএমডি। এ ছাড়া পুরী-সহ ওড়িশার ১১ জেলায় জারি রয়েছে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। প্রবল ঝড়বৃষ্টির কারণে ওড়িশায় বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

Read More