পুত্রসন্তান না হওয়ায় মহিলাকে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

সকাল সকাল ডেস্ক।
গৌতম বুদ্ধ নগর : পুত্রসন্তান জন্ম না দেওয়ায় এক মহিলাকে খুন করার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে । মৃতার নাম রিতু। স্বামী সোনু মালিক সিআইএসএফ–এ কর্মরত। পুলিশ ইতিমধ্যেই স্বামী ও শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিতুর ভাই অভিযোগ দায়ের করেছে। তার অভিযোগ, ২০১৪ সালে রিতুর বিয়ে হয় বাগপতের সোনু মালিকের সঙ্গে। রিতুর স্বামী ও শাশুড়ি পুত্রসন্তানের জন্য লাগাতার চাপ দিত। এমনকি দুইবার লিঙ্গ নির্ধারণ করিয়ে গর্ভপাত ঘটানো হয়। দুই কন্যাসন্তানের জন্মের পর থেকে রিতুকে নিয়মিত শারীরিক নির্যাতন করা হতো।

অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর রিতু ফোনে ভাইকে জানিয়েছিল যে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বুধবার সকালে খবর আসে রিতু হাসপাতালে ভর্তি। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। রিতুর ভাইয়ের অভিযোগ পুত্রসন্তান না হওয়ায় শাশুড়ি শকুন্তলা ও স্বামী সোনু মালিক তাঁকে শারীরিক নির্যাতন করে বিষ খাইয়ে খুন করেছে। পুলিশ মামলা দায়ের করে দুজনকেই গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

Read More