সকাল সকাল ডেস্ক
কাঠমান্ডু,। নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা থেকে শুরু করে দুর্নীতির প্রতিবাদে তরুণরা বিক্ষোভ শুরু করেছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে তারা সংসদ ভবনে প্রবেশ করে। এর পরই প্রশাসন ইন্টারনেট বন্ধ করে পুরো কাঠমান্ডু শহরে কারফিউ জারি করেছে।
নেপাল সরকার জানিয়েছে, যে সব যোগাযোগমাধ্যম সাত দিনের মধ্যে নিবন্ধনের নির্দেশ মানেনি, সেগুলির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ জন্য নেপাল টেলিকমকে নির্দেশ দেওয়া হয়েছিল প্ল্যাটফর্মগুলিকে অকার্যকর করতে। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ মোট ২৬টি যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ তরুণরা ৮ সেপ্টেম্বর থেকে “জেন জি বিপ্লব” নামে আন্দোলন শুরু করেছে।
হাজার হাজার তরুণ-তরুণী রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভ চলাকালীন ঘণ্টার পর ঘণ্টা ফোন ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা থাকলেও তরুণ সমাজ কিছু মাধ্যম ব্যবহার করে আন্দোলনের ডাক দেয়। শেষ পর্যন্ত কিছু তরুণ সংসদ ভবনে প্রবেশ করলে কাঠমান্ডুর সর্বত্র কারফিউ জারি করা হয়।
No Comment! Be the first one.