পুজোর আবহে কলকাতা মেট্রোয় চালু হল বর্ধিত পরিষেবা

সকাল সকাল ডেস্ক।

কলকাতা

মাঝে মাঝে যান্ত্রিক গণ্ডগোল বা কোনও কারণে মেট্রো পরিষেবার বিপত্তিতে যাত্রীদের মধ্যে ছিল ক্ষোভ। তাদের জন্য সুখবর। ব্যস্ত সময়ে ৮ মিনিটের বদলে ৬ মিনিট অন্তর চলতে শুরু করল ইস্ট-ওয়েস্ট মেট্রো। বাড়ানো হয়েছে ট্রিপের সংখ্যাও।

আপাতত সোম থেকে শনিবার প্রতিদিন ১৮৬টির বদলে ২২৬ ট্রিপ মেট্রো চলবে। শনিবার থেকেই এই বর্ধিত পরিষেবা চালু হল। প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও বদল হচ্ছে না। পাশাপাশি আগামীকাল রবিবার মহালয়া উপলক্ষে খুব ভোরেই চালু হয়ে যাবে মেট্রো।

বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও। সাধারণ রবিবার ১০৪টি পরিষেবা থাকে এই লাইনে। তার বদলে আগামীকাল মোট ১৩৬টি পরিষেবা চালানো হবে। হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৭টায় পাওয়া যাবে, যা সাধারণত সকাল ৯টায় শুরু হয়। সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৭টায় পাওয়া যাবে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More