সকাল সকাল ডেস্ক।
পাটনা, ১ সেপ্টেম্বর : বিহারের কাইমুর জেলার মোহানিয়া থানা এলাকার দানিয়ালপুর কুরুই গ্রামে হঠাৎ বজ্রপাতে মৃত্যু হয়েছে তিন মহিলার। সোমবার মাঠে কাজ করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তিন মহিলার মৃত্যু হয়, আরও চারজন গুরুতর দগ্ধ হন। নিহতরা হলেন কুমারী দেবী, প্রেমশীলা দেবী, মাংরি দেবী । একই ঘটনায় মীরা দেবী , জানকী দেবী , কুন্তী দেবী, গীতা দেবী আহত হয়েছেন।
সকল মহিলা একই গ্রামের বলে জানা গেছে। গ্রামবাসীরা দ্রুত আহতদের মোহানিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান, যেখানে তাদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, চার মহিলার অবস্থা এখনও আশঙ্কাজনক।
মোহনিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, দুর্ঘটনায় তিনজন মহিলার মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভাবুয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...
No Comment! Be the first one.