সকাল সকাল ডেস্ক
কলকাতা: পশ্চিমবঙ্গের কৃষকদের ক্ষমতায়ন এবং রাজ্যের কৃষি অর্থনীতিকে আরও মজবুত করার লক্ষ্যে বাজারে এল নতুন মাল্টি-ক্রপ কীটনাশক ‘টাকাই’। এটি মূলত ধানের প্রধান শত্রু ‘স্টেম বোরার’ (মাজরা পোকা) এবং ‘লিফ ফোল্ডার’-এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। পাশাপাশি ভুট্টা, সয়াবিন ও বিভিন্ন সবজি ফসলের নানাবিধ পোকা দমনেও এটি সমানভাবে কাজ করে। জাপানের ‘আইএসকে’ -র উন্নত ‘সাইক্লাপ্রিন’ প্রযুক্তিতে সমৃদ্ধ এই নতুন সমাধানটি।
শুক্রবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন গৌরব কাপুর এবং এন. কে. রাজাভেলু। গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেডের ক্রপ প্রোটেকশন বিজনেসের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এদিন এক প্রশ্নের উত্তরে জানান, পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলের কার্যকর সুরক্ষাই ভারতীয় কৃষকদের সাফল্যের চাবিকাঠি। তিনি বলেন, “টাকাই-এর মাধ্যমে আমরা কৃষকদের হাতে এমন একটি সমাধান তুলে দিতে চেয়েছি যা দ্রুত পোকার আক্রমণ বন্ধ করবে এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিত করবে।” বিশেষত লেদা পোকার হাত থেকে শাকসবজি এবং অন্যান্য মূল্যবান অর্থকরী ফসলকে রক্ষা করতে এটি বিশেষ ভূমিকা নেবে।
উল্লেখ্য, বছরে প্রায় ১৫ মিলিয়ন টন ধান উৎপাদনের কারণে পশ্চিমবঙ্গ ‘রাইস বোল অফ ইন্ডিয়া’ বা ভারতের ‘ধানের ভাণ্ডার’ হিসেবে পরিচিত। বর্তমানে ‘লেপিডপ্টেরান’ জাতীয় পোকামাকড় রাজ্যের কৃষি উৎপাদন ও কৃষকদের আয়ের ক্ষেত্রে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যন অনুযায়ী, এই পোকার আক্রমণে ধানের ক্ষেত্রে ২০-৪০%, ভুট্টার ক্ষেত্রে ২৫-৩০%, সয়াবিনে ২০-৩০% এবং লঙ্কা ও বাঁধাকপির মতো সবজিতে ১৫-৩০% পর্যন্ত ক্ষয়ক্ষতি হওয়া অস্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে কৃষকদের সচেতন হওয়া এবং সঠিক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
No Comment! Be the first one.