স্পেসএক্স এক্সএআই অধিগ্রহণ করল, মাস্ক বললেন–‘এটি অভিযানের পরবর্তী অধ্যায়’

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন : প্রযুক্তি ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ইলন মাস্কের দুই সংস্থা স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই একীভূত হয়েছে। স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এক্সএআই অধিগ্রহণ করেছে। এই একীভূত সংস্থাটি বর্তমানে বিশ্বের অন্যতম সর্বাধিক মূল্যবান বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার স্পেসএক্সের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ইলন মাস্ক জানান, “এটি কোনও অধ্যায়ের সমাপ্তি নয়, বরং অভিযানের পরবর্তী অধ্যায়।” এই একত্রীকরণ ভবিষ্যৎ প্রযুক্তি উন্নয়নের অংশ। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ প্রযুক্তির সমন্বয় আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

জানা গেছে, দ্রুত বিকাশমান এআই খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাস্ক জানান, আধুনিক এআই পরিকাঠামো বিপুল বিদ্যুৎ ও কুলিং ব্যবস্থার উপর নির্ভরশীল, যা ভবিষ্যতে বিকল্প শক্তিনির্ভর পরিকাঠামোর প্রয়োজনীয়তা তৈরি করছে।

এই প্রেক্ষিতে স্পেসএক্স শুক্রবার ফেডারেল কমিউনিকেশন কমিশনের কাছে ১০ লক্ষ স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক কক্ষপথে চালু করার অনুমতি চেয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সোলার-পাওয়ার্ড এই ডেটা সেন্টার নেটওয়ার্ক এআই-এর দ্রুত বর্ধমান তথ্য চাহিদা মেটাবে। পরিকল্পনা অনুযায়ী, সৌরশক্তি নির্ভর ডেটা সেন্টারের মাধ্যমে এআই সংক্রান্ত ডেটা চাহিদা পূরণ করা হবে। মাস্কের ধারণা, ২–৩ বছরের মধ্যে এআই কম্পিউটিংয়ের সবচেয়ে সস্তা উপায় হবে মহাকাশে।

Read More News

Read More