পুলিশ-অপরাধী এনকাউন্টারের পর্দাফাঁস, এক অভিযুক্ত গ্রেফতার

সকাল সকাল ডেস্ক।
পুর্বী সিংভূম। সিদগোড়া থানার অন্তর্গত বারিডিহ এলাকায় টাটা স্টিলের পরিত্যক্ত কে–২ কোয়ার্টারে সম্প্রতি সংঘটিত পুলিশ ও অপরাধীদের মধ্যে গুলির লড়াইয়ের ঘটনায় পুলিশ রহস্য উদঘাটন করেছে। পলাতক এক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে, আর আহত অপরাধী রবি মহানন্দ ওরফে গোপলার চিকিৎসা চলছে এমজিএম হাসপাতালে। পুলিশ দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হেফাজতে পাঠিয়েছে।
বুধবার অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সিটি এসপি কুমার শিবাশীষ জানান, পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে কয়েকজন অপরাধী কে–২ কোয়ার্টারে লুকিয়ে রয়েছে। এরপর পুলিশ ঘেরাও করে দরজা খুলতে বললে ভেতর থেকে অপরাধীরা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলিতে রবি মহানন্দ ওরফে গোপলা আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, কার্তুজ, খোসা, মদের বোতল, ডিসপোজাল গ্লাস, মিক্সার ও প্লাস্টিকের চাদর উদ্ধার করা হয়েছে।
এনকাউন্টারের সময় এক অপরাধী পালিয়ে যেতে সক্ষম হয়। একই রাতে পুলিশ সীতারামডেরা স্ল্যাগ রোডে ঘেরাও অভিযান চালিয়ে আকাশ সিং ওরফে লালুকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে দু’জনেই স্বীকার করেছে যে ১০ অক্টোবর ব্যবসায়ী হরিরাম সিং-এর বাড়িতে তোলা আদায়ের উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল।

Read More News

Read More