ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে সংসদ চত্বরে ধর্ণা বিরোধীদের

সকাল সকাল ডেস্ক,

নয়াদিল্লি : ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে ধর্ণা দিলেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান তাঁরা। কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বিভিন্ন দল একজোট হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। উপস্থিত ছিলেন সপা সাংসদ জয়া বচ্চনও।

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সম্পর্কে কংগ্রেস সাংসদ জেবি মাথার বলেন, “আপনি কি কাশ্মীরের খবর শুনেছেন? কাশ্মীরের আপেল চাষীরা ইতিমধ্যেই বলেছেন, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের বিভিন্ন অংশে বিভিন্ন ক্ষেত্র থেকে একই রকম প্রতিক্রিয়া আসবে। যদি সমস্ত ক্ষেত্রই এত সমস্যার সম্মুখীন হয়, তাহলে আপনি কি আশা করেন যে বিরোধী দল চুপ থাকবে? আমরা জনগণের পক্ষে কথা বলছি। এই কারণেই রাহুল গান্ধীজি সংসদে স্পষ্ট ভাষণ দিয়েছেন।”

Read More News

Read More