সকাল সকাল ডেস্ক।
আগরতলা : নাগরিক সমাজের (সিভিল সোসাইটি) ডাকা ত্রিপুরা বনধে আটকে পড়ল মুম্বাইগামী এলটিটি এক্সপ্রেস। জিরানীয়া স্টেশনে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে আটকে আছে ট্রেন। স্টেশনে নেই স্টেশন মাস্টার, ট্রেনে নেই কোন গার্ড। যাত্রী সাধারণ চরম দুর্ভোগে আছেন। রেললাইনের বিভিন্ন জায়গায় পিকেটিং করা হয়েছে। জাতীয় পতাকা পুঁতে রাখা হয়েছে রেল লাইনে। কখন ট্রেন যাত্রা করবে তার কোন নিশ্চয়তা নেই।
উল্লেখ্য, তিপ্রা মথার বিধায়ক রণজিৎ দেববর্মার নেতৃত্বে নাগরিক সমাজের একটি প্ল্যাটফর্ম ভারত-বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার সীমান্তে অনুপ্রবেশ সম্পূর্ণভাবে রুখতে এই ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। যদিও তিপ্রা মথা রাজ্যের ক্ষমতাসীন বিজেপির সহযোগী, জনজাতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দলটি সক্রিয় প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এদিকে ধর্মঘটকে কেন্দ্র করে যাতে কোথাও কেন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের তরফে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কর হয়েছে। অন্যদিকে ধর্মঘট এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার সমস্ত সরকারি দফতর, সরকার অধিগৃহীত সংস্থা সমূহ এবং রাজ্য সরকারের আওতায় থাকা বিভিন্ন সংস্থার অফিসে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে। সমস্ত সরকারি কর্মচারি ও সরকার অধিগৃহীত বিভিন্ন সংস্থার কর্মচারিরা এদিন তাঁদের নিয়মিত দায়িত্ব পালন করবেন। বিভিন্ন দফতর, অধিগৃহীত সংস্থাসমূহের কর্মচারিদের হাজিরা সম্পর্কিত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ প্রশাসনের কাছে পাঠানোর জন্যও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...
No Comment! Be the first one.