বাজেটের দিন খোলা ভারতের শেয়ার বাজার

সকাল সকাল ডেস্ক

মুম্বই: সাধারণত শেয়ার বাজার রবিবার ছুটির দিন হিসেবে বন্ধ থাকে, কিন্তু এই সপ্তাহটা ব্যতিক্রম। রবিবার বাজেটের দিন খোলা ভারতের শেয়ার বাজার। বাজেট উপলক্ষ্যে এ দিন ভারতের স্টক এক্সচেঞ্জগুলোতে দিনভর চলবে বিশেষ ট্রেডিং সেশন। এনএসই এবং বিএসই উভয়ই পৃথক বিজ্ঞপ্তিতে ঘোষণা করে, কেন্দ্রীয় বাজেট পেশের দিন, রবিবার (১ ফেব্রুয়ারি) এক্সচেঞ্জগুলো একটি বিশেষ ট্রেডিং সেশনের জন্য খোলা থাকবে। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিয়মিত লেনদেনের সময়সূচি অনুসরণ করা হবে। এনএসই-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় বাজেট পেশের কারণে, এক্সচেঞ্জটি ১ ফেব্রুয়ারি অন্যান্যদিনের বাজারের সময়সূচি (সকাল ৯:১৫ – বিকেল ৩:৩০) অনুযায়ী লাইভ ট্রেডিং সেশন পরিচালনা করবে।

বাজেট ঘোষণায় প্রতিবারই থাকে বিভিন্ন চমক। আর সেই চমকের কারণেই দেখা দেয় শেয়ার বাজারে উত্থান-পতন। যদিও রবিবার বাজেটের দিন সকালে বাজার খোলার পর তাৎক্ষণিক ভাবে তেমন ওঠানামা চোখে পড়েনি।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More