মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব, আগামী মাসে ভারত সফরে আসছেন রুবিও

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন। ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে ভারতের মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরও উপস্থিত ছিলেন। রুবিও আগামী মাসে ভারত সফরে আসছেন।

তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিক্রম মিসরি হোয়াইট হাউসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন। এই বৈঠক নিয়ে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর সোশ্যাল মিডিয়া পোস্টে বিক্রম মিসরিকে ট্যাগ করে লেখেন— মার্কো রুবিওর সঙ্গে একটি অর্থবহ বৈঠক হয়েছে, যেখানে বিশেষ করে বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ, প্রতিরক্ষা এবং কোয়াড নিয়ে আলোচনা হয়েছে। রুবিও আগামী মাসে ভারত সফরে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

এর আগে বিক্রম মিসরি যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ-এর সঙ্গেও বৈঠক করেন এবং পারস্য উপসাগরের পরিস্থিতি, অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেন।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More