সকাল সকাল ডেস্ক।
ইন্দোর : মহিলা ওয়ানডে বিশ্বকাপে বুধবার অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল। ইন্দোরে ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় ৬৮ রানে চার ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেটে দুই অলরাউন্ডার গার্ডনার ও সাদারল্যান্ডের ১৪৮ বলে অবিচ্ছিন্ন ১৮০ রানের জুটিতে ৫৭ বল বাকি থাকতে জয়ের ঠিকানায় পৌঁছে যায় অষ্ট্রেলিয়া।
৭৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার গার্ডনার। মহিলা ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি এটি। ২০১৭ আসরে লেস্টারে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ড্রেন্ড্রা ডটিনের ৭১ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন গার্ডনার।
চলতি আসরে এটি গার্ডনারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম ম্যাচে একই মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮৩ বলে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।
সেঞ্চুরির আগে বল হাতেও গার্ডনার, ৯ ওভারে ৩৯ রান দিয়ে নেন ২ উইকেট। ম্যাচের সেরা যদিও তিনি নন। বল হাতে ১০ ওভারে ৬০ রানে ৩ উইকেট নেওয়ার পর ১১২ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলে এই পুরস্কারটি জেতেন সাদারল্যান্ড।
ইংল্যান্ডের এই হারে আসরের একমাত্র অপরাজিত দল রইল এখন অস্ট্রেলিয়া। ছয় ম্যাচে পঞ্চম জয়ের স্বাদ পেল তারা। সমান ম্যাচে প্রথম হারের অভিজ্ঞতা হলো ইংল্যান্ডের।
দুই দলই সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আগেই। প্রথম পর্বে ম্যাচ বাকি আছে তাদের একটি করে।
গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...
No Comment! Be the first one.