শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল সিআরপিএফের গাড়ি, আহত ৭ জওয়ান

সকাল সকাল ডেস্ক,

শ্রীনগর : জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দাগপোরা এলাকায় শনিবার এক পথ দুর্ঘটনায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সাতজন জওয়ান আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহমেদ নগরের দাগপোরা রোড সংলগ্ন উমর হেয়ার এলাকায় সিআরপিএফ-এর একটি বুলেটপ্রুফ টহলদারি গাড়ি যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে গাড়িটি রাস্তা থেকে ছিটকে সরাসরি পাশের একটি খালে গিয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। আহত সাত জওয়ানকে তড়িঘড়ি শের-এ-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, সৌরাতে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের নাম হলো— নগিন্দর সিং (৩৬), অজিত কুমার রাম (৩৬), রাজ কিশোর রাই (৪০), অমিত কুমার যাদব (৩৮), রাজধান রাম (৫৫), মানকর কুমার (৪০) এবং নীরজ কুমার (৪৫)। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আহত জওয়ানদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Read More News

Read More