শেয়ার বাজারে অস্থিরতা, ওঠা-নামার মাঝেও লাভের মুখ দেখল সেনসেক্স ও নিফটি
Sensex and Nifty see gains despite volatility and ups and downs in the stock market
শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, সেনসেক্স ও নিফটি ঊর্ধ্বমুখী
Stock market rebounds after initial shock, Sensex and Nifty up
হরমুজ স্রেট দিয়ে গিয়ে মুম্বাই বন্দরে নিরাপদে পৌঁছল কাঁচা তেল ভর্তি জাহাজ
Crude oil tanker safely reaches Mumbai port after passing through Strait of Hormuz
দালাল স্ট্রিটে ফের বিক্রির চাপ, শুরুর তেজিভাব কাটিয়ে নিম্নমুখী সেনসেক্স ও নিফটি
Selling pressure resumes on Dalal Street, Sensex and Nifty down after initial bullishness
দালাল স্ট্রিটে শুরুর তেজিভাব কাটিয়ে মুনাফা ঘরে তোলার চাপে নামল সূচক
Dalal Street Index falls under pressure to take profits after initial bullish sentiment
পড়লো টাকার দাম, ধস শেয়ার বাজারেও
সকাল সকাল ডেস্ক মুম্বই: পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে তৈরি হয়েছে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা। এর জেরে ডলারের চাহিদা বাড়ায় আরও কমলো টাকার দাম। সোমবার সকালে লেনদেনের শুরুতে ৪৬ পয়সা বেড়ে আমেরিকার মুদ্রার দাম দাঁড়িয়েছে ৯২.২৮ টাকা। পশ্চিম এশিয়ার পরিস্থিতির আরও অবনতি হওয়ায় অশোধিত তেলের দাম বাড়ার সঙ্গে-সঙ্গে ডলারের দর আরও বেড়েছে। এদিকে, সোমবার সকালে বাজার খুলতেই মুখ থুবড়ে পড়ে শেয়ার সূচক। এ দিন প্রাথমিক লেনদেনে সেনসেক্স ২৩৪৫.৮৯ পয়েন্ট (২.৯৭ শতাংশ) কমে ৭৬,৫৭৩.০১-এ দাঁড়িয়েছে। নিফটি ৭০৮.৭৫ পয়েন্ট (২.৮৯ শতাংশ) কমে হয়েছে ২৩,৭৪১.৭০। পশ্চিম এশিয়ায় আমেরিকার-ইজরায়েল-ইরান যুদ্ধের প্রভাবেই এ দিন লেনদেনের শুরুতে নিফটি এবং সেনসেক্সের পতন ঘটেছে বলেই অনুমান বাজার বিশেষজ্ঞদের। যুদ্ধের এই পরিস্থিতির আতঙ্কেই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করার ফলে শেয়ার বাজারে এই ধস বলে দাবি বিশেষজ্ঞদের।