আরিয়ান খানের ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’: ববি দেওলের প্রশংসা-অভিযোগ
সকাল সকাল ডেস্ক। মুম্বাই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় দ্য ব্যান্ডস অফ বলিউড সিরিজে ববি দেওল অভিনয় করেছেন। ট্রেলার লঞ্চে ববি বলেন, আরিয়ান অনেক চাপ দিয়েছেন, একাধিক টেক নিতে বাধ্য করেছেন। সিরিজটি ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে। কাস্ট: ববি দেওল, সাহার, লক্ষ্য, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, রজত বেদী, গৌতমী কাপুর।
ষষ্ঠ দিনে বক্স অফিসে কুলি বনাম ওয়ার ২: কে এগিয়ে?
সকাল সকাল ডেস্ক। মুম্বাই বর্তমানে দেশের সিনেমা হলে প্রতিযোগিতায় আছে রজনীকান্তের কুলি এবং হৃতিক-জুনিয়র এনটিআরের ওয়ার ২। কুলির কালেকশন: ৬ষ্ঠ দিনে প্রায় ৯.৫০ কোটি টাকা, মোট ২১৬ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় ইতিমধ্যেই ৪০০ কোটি টাকার বেশি। ওয়ার ২-এর কালেকশন: ষষ্ঠ দিনে প্রায় ৮.২৫ কোটি টাকা, মোট ভারতের আয় ১৯২.৭৫ কোটি টাকা। বিশ্বব্যাপী মোট আয় ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। সংক্ষেপে: কুলি দেশীয় বাজারে সামান্য এগিয়ে।
৩০ বছর পর মিঠুন-রজনীকান্ত একসঙ্গে : ‘জেলর ২’ আসছে
সকাল সকাল ডেস্ক। মুম্বাই প্রায় ৩০ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় হাজির হতে চলেছেন মিঠুন চক্রবর্তী ও রজনীকান্ত। ‘জেলর’ ছবির দ্বিতীয় অংশ জেলর ২-এ দেখা যাবে এই দুই সুপারস্টারকে। কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে; মিঠুন এই সপ্তাহে শ্যুটিং শুরু করেছেন, রজনীকান্তও শীঘ্রই যোগ দেবেন। প্রসঙ্গ:রজনীকান্তের প্রথম অংশ জেলর ২০২৩ সালে বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। শ্যুটিং হবে চেন্নাইসহ দেশের বিভিন্ন জায়গায়।
‘জলিএলএলবি৩’-এ বিচারবিভাগকে অসম্মান : অক্ষয়-কুমার-আরশাদ-সুভাষ কাপুরকে আদালতে সমন
সকাল সকাল ডেস্ক। পুনে পুনের একটি দেওয়ানি আদালত অভিনেতা অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং পরিচালক সুভাষ কাপুরকে তাদের আসন্ন সিনেমা জলি এলএলবি ৩-তে বিচার বিভাগকে অসম্মান করার অভিযোগে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে। অভিযোগকারী আইনজীবী ওয়াজেদ রহিম খান বলেন, সিনেমায় বিচারকদের ‘মামা’ বলা হয়েছে এবং আইনি পেশাকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। আদালত তিনজনকে ২৮ অক্টোবর সকাল ১১টায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। ছবির পটভূমি:জলি এলএলবি ৩ কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশ। প্রথম অংশ ২০১৩ সালে, দ্বিতীয় অংশ ২০০ কোটি টাকার বেশি আয় করেছিল। এবার অক্ষয় ও আরশাদ উভয়েই প্রধান ভূমিকায়, পরিচালক সুভাষ কাপুর এবং প্রযোজক স্টার স্টুডিও ১৮। ছবিটি মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর ২০২৫।
উত্তর-পূর্ব ভারতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি : উত্তর-পূর্ব ভারতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন একই পরিস্থিতি বজায় থাকবে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড়, পূর্ব রাজস্থান এবং কর্ণাটকে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, পশ্চিম রাজস্থানে এ মাসের ৯ তারিখ পর্যন্ত ধুলোঝড়ের সম্ভাবনা। পশ্চিম রাজস্থানে আগামী ৭ থেকে ৯ জুন তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে।
আগামীকাল জামাইষষ্ঠী, বাজারে জমজমাট বিকিকিনি
সকাল সকাল ডেস্ক। আগরতলা : রাত পোহালেই বাঙালির এক ঐতিহ্যবাহী পার্বন জামাইষষ্ঠী। আগে এই পার্বণের বেশ কয়েকদিন আগে থেকেই শাশুড়ি মায়েরা এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে ষষ্ঠীর উপকরণ সংগ্রহ করতেন। বর্তমানে ব্যস্ত জীবনের ছন্দে বাজারেই পাওয়া যাচ্ছে ষষ্ঠীর উপকরণ। রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে ষষ্ঠীর উপকরণের পসরা সাজিয়ে বসেছেন অনেকেই। রবিবার জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথি। এই দিন বাঙালির ঘরে ঘরে পালিত হয় ঐতিহ্যবাহী পার্বণ যার পোশাকি নাম জামাইষষ্ঠী। মেয়ের জামাই এর প্রতি সম্মান প্রদর্শন, ভালবাসা এবং পরিবারের সঙ্গে একসাথে সময় কাটানো – এই পার্বণের মূল ভাবনা। ষষ্ঠী তিথিতে সকালে উপোস করে ষষ্ঠীর পূজো দেন শাশুড়ি মায়েরা। ষষ্ঠী পূজোর উপকরণ বট গাছের চারা, বাঁশের করুল, তালপাতার পাখা, ধান, দুর্বা, করমচা ফল, পাঁচ রকমের আস্ত ফল, আম, লিচু, জাম, কাঁঠাল প্রভৃতি মরশুমি ফল, পান সুপারি এবং উপহার সামগ্রী হিসেবে নতুন বস্ত্র। এই সেদিনও জামাইষষ্ঠীর বিভিন্ন উপকরণ সংগ্রহে শাশুড়ি মায়েদের এ বাড়ি ও বাড়ি ঘুরঘুর করতে দেখা যেত। এখন ডটকমের যুগ। জীবনের ছন্দে সবাই ব্যস্ত। তাই জামাইষষ্ঠীর উপকরণ এখন বাজারেই পাওয়া যাচ্ছে। শনিবার রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে জামাইষষ্ঠীর উপকরণের অস্থায়ী বাজার দেখা গেল। সাধারণত গ্রাম গঞ্জের মানুষরাই এই সমস্ত উপকরণ সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছেন। তাদের কাছে রয়েছে বাঁশকরুল, করমচা ফল, বট গাছের চারা, ধান, দুর্বা থেকে শুরু করে তিল হরতকি সবকিছু।এমনকি সংশ্লিষ্ট উপকরণ দিয়ে বানানো মুঠাও বিক্রি করছেন তারা।প্রতিটি মুঠা বিক্রি হচ্ছে ১০ থেকে ৩০ টাকায়। সাধ এবং সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখে মানুষ ক্রয়ও করছেন। এক বিক্রেতা জানান, জামাইষষ্ঠীর উপকরণ গ্রাম থেকে সংগ্রহ করে বিক্রি করে দুই পয়সা লাভ কামানোর জন্যই বাজারে নিয়ে এসেছেন তিনি। বিজিকিনি ভালোই বলে জানান তিনি। উল্লেখ্য, ডটকমের এই যুগের সাথে সাজুজ্য রেখে বর্তমানে অনেক পরিবারকেই হোটেল বা রেস্তোরাঁয় জামাইষষ্ঠীর আয়োজন করতে দেখা যায়। এই উপলক্ষে হোটেল এবং রেস্তোরাঁগুলিতেও জামাইষষ্ঠীর বিশেষ মেনু থাকে। তবে অধিকাংশ পরিবারই সাধ এবং সাধ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে বাড়ি ঘরেই সারেন জামাইষষ্ঠীর পার্বণ।