সকাল সকাল ডেস্ক
কাঠমান্ডু: নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিলেন বলেন্দ্র শাহ। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল এদিন নতুন প্রধানমন্ত্রীকে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। ৩৫ বছর বয়সে তিনি হিমালয় অঞ্চলের এই দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন। ৫ মার্চের নির্বাচনে বলেন্দ্রর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি সভার প্রায় দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করার পর, শুক্রবার রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল বলেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। রামনবমীর পবিত্র এদিন দুপুর ১২:৩৪ মিনিটে বলেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
No Comment! Be the first one.