মায়োর্কার কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়লো রিয়াল
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে মায়োর্কার বিপক্ষে জয় ছাড়া কোনও রাস্তা ছিল না রিয়াল মাদ্রিদের। কিন্ত অবনমনের শঙ্কায় থাকা দলটার কাছে হেরে গেল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে শনিবার ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে আলভারো আবরেলোয়ার দল। আর মায়োর্কার কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়লো রিয়াল।
ফিডে ক্যান্ডিডেটস: ওয়েই-এর বিরুদ্ধে জয়ের পর সর্বকালের পয়েন্ট রেকর্ডের কাছাকাছি সিন্ডারভ
ফিডে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট ২০২৬- এর ওপেন বিভাগের ষষ্ঠ রাউন্ডে চিনের ওয়েই ই-এর বিরুদ্ধে জয়ের পর উজবেকিস্তানের জাভোখির সিন্ডারভ রেকর্ড বইয়ে নাম লেখানোর জন্য খুব কাছাকাছি রয়েছেন।
২০১৩ সংস্করণ থেকে ফরম্যাটটি ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে পরিবর্তিত হওয়ার পর থেকে, মাদ্রিদে রুশ গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোমনিয়াচ্চির ৯.৫ পয়েন্টই এই তালিকার শীর্ষে রয়েছে।
হলান্ডের হ্যাটট্রিক, লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের সেমিফাইনালে সিটি
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে রেকর্ড টানা অষ্টমবার এফএ কাপের সেমিফাইনালে জায়গা করে নিল পেপ গুয়ার্দিওলার দল।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ৪-০ গোলে জিতেছে সিটি। নিষেধাজ্ঞার জন্য এই ম্যাচে ডাগআউটে ছিলেন না কোচ গুয়ার্দিওলা।
আইএসএল ২০২৫-২৬: মহমেডান স্পোর্টিংকে হারালো পাঞ্জাব এফসি
জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ম্যাচে শুক্রবার পাঞ্জাব এফসি দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে মহমেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এল।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোল, আল নাজমাকে হারিয়ে সৌদি প্রো লিগে শীর্ষস্থানে আল নাসর
সৌদি প্রো লিগে শুক্রবার আল নাজমার বিপক্ষে ৫-২ গোলের জয়ের পর আল নাসর জয়ের ধারা অব্যাহত রেখে শীর্ষস্থানে চলে এল। ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুটি গোল করেন। ইনজুরি থাকার জন্য পর্তুগিজ তারকা আল নাসরের আগের দুটি লিগ ম্যাচে খেলতে পারেননি, এমনকি গত মাসে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচগুলো থেকেও বাদ পড়েছিলেন।
হংকংকে হারিয়ে এশিয়ান কাপের কোয়ালিফায়ার অভিযান শেষ করল ভারত
মঙ্গলবার কোচির জহরলাল নেহেরু স্টেডিয়ামে এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে পরাজিত করল ভারত। এই ম্যাচে ভারতের হয়ে গোল করলেন প্রথম দেশের জার্সিতে অভিষেক হওয়া রায়ান উইলিয়ামস এবং ডিফেন্ডার আকাশ মিশ্র।
হংকংয়ের বিরুদ্ধে জয় ভারতকে সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উপরে তুলেছে
মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের শেষ ম্যাচে ভারত হংকংয়ের বিরুদ্ধে ২-১ গোলে জয় পাওয়ার পর সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উপরে উঠে এসেছে। বুধবার ফিফার ঘোষিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ভারত ১৪১ থেকে ১৩৬তম স্থানে উঠে এসেছে, যা মিয়ানমার ও লাওসের সঙ্গে এশিয়ায় যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ অগ্রগতি। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের সর্বনিম্ন অবস্থান ছিল ১৭৩, যা ২০১৫ সালের মার্চ মাসে অর্জিত হয়েছিল।
খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, গোয়াকে উড়িয়ে ফুটবলের ফাইনালে বাংলা
খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে বুধবার দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে ফুটবলের ফাইনালে পৌঁছে গেল পশ্চিমবঙ্গ। ছত্তিশগড়ের রায়পুরের কোটা স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে গোয়াকে ৫-২ গোলে পরাজিত করল বাংলা। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় বাংলার ছেলেদের। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারণ করে ফেলে তারা।
১৫ বলের ফিফটিতে আইপিএল শুরু করলেন সূর্যবংশী
প্রথম বলেই জীবন পেলেন। ক্যাচ ফেলে দিলেন ফিল্ডার। জীবন পেয়ে পরের বলেই ছক্কায় ওড়ালেন ভারতের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশী।
সোমবার বিস্ময় বালক আইপিএলের নতুন আসর শুরু করলেন তার ঝড়ো ইনিংস খেলে।
ফিফা বিশ্বকাপের আগে ঘানার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অটো অ্যাডো
ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর দু মাস আগে ঘানা কোচ অটো অ্যাডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বলে মঙ্গলবার ঘানার ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) ঘোষণা দিয়েছে। সোমবার আমেরিকায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে ঘানা স্টুটগার্টে জার্মানির কাছে ২-১ গোলে হারের কয়েক ঘণ্টা পরেই এই সিদ্ধান্তটি আসে। শুক্রবার অস্ট্রিয়াতেও দলটি ৫-১ গোলে হেরেছিল।