এআই সক্ষম ডেটা সেন্টার গড়তে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি: অডানি গ্রুপ নবায়নযোগ্য শক্তি চালিত অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষম ডেটা সেন্টার গড়ে তুলতে ২০৩৫ সালের মধ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৯ লক্ষ কোটি টাকা) বিনিয়োগের ঘোষণা করেছে।

মঙ্গলবার গোষ্ঠী জানিয়েছে, আগামী ৯ বছরের মধ্যে এই বিনিয়োগ করা হবে। নবায়নযোগ্য শক্তি নির্ভর এআই ডেটা সেন্টার গড়ার এই পরিকল্পনা বিশ্বে অন্যতম বৃহত্তম সমন্বিত “এনার্জি–কম্পিউট” উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

গোষ্ঠীর প্রধান সংস্থা অডানি এন্টারপ্রাইজেস এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগের ফলে ‘সার্ভার’ উৎপাদন, ‘ক্লাউড’ প্ল্যাটফর্ম এবং সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে অতিরিক্ত ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। এর মাধ্যমে ভারতে প্রায় ২৫০ বিলিয়ন ডলারের একটি শক্তিশালী এআই অবকাঠামো ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

অডানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি বলেন, বিশ্ব এখন এক নতুন বুদ্ধিমত্তা বিপ্লবের যুগে প্রবেশ করছে, যা পূর্ববর্তী যেকোনও শিল্প বিপ্লবের তুলনায় অনেক গভীর প্রভাব ফেলবে। তিনি জানান, শক্তি ও কম্পিউটিংয়ের মধ্যে সমন্বয় গড়ে তুলতে সক্ষম দেশগুলিই আগামী দশকের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং এই ক্ষেত্রে ভারত নেতৃত্ব দেওয়ার জন্য একটি অনন্য অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, অডানি গোষ্ঠী ডেটা সেন্টার এবং সবুজ শক্তির ক্ষেত্রে নিজেদের শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে ভারতের প্রযুক্তিগত সার্বভৌমত্বকে কেন্দ্র করে পাঁচস্তরীয় এআই কাঠামো গড়ে তুলছে। এআই যুগে ভারত শুধু ভোক্তা হিসেবে নয়, বরং প্রযুক্তির নির্মাতা, উন্নয়নকারী এবং রপ্তানিকারক হিসেবেও আত্মপ্রকাশ করবে। এই ভবিষ্যতের অংশ হতে পেরে গোষ্ঠী গর্বিত বলেও উল্লেখ করেন তিনি।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More