আলকারাজকে হারিয়ে শিরোপা জিতে সিনার ফিরলেন শীর্ষস্থানে

সকাল সকাল ডেস্ক

মন্টে কার্লো : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার। একই সঙ্গে স্প্যানিশ তারকার কাছ থেকে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান পুনরুদ্ধার করেছেন এই ইতালিয়ান তারকা।

মোনাকোয় রবিবার ফাইনালে দুই ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে জেতেন সিনার।

গত নভেম্বরে এটিপি চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিনারের সরাসরি সেটে জয়ের পর, এটিই ছিল র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়ের প্রথম সাক্ষাৎ।

মাস্টার্স ১০০০ ইভেন্টে ক্লে-কোর্টে সিনারের প্রথম শিরোপা এটি। দারুণ এক কীর্তিও গড়েছেন তিনি। একই মরসুমে ‘সানশাইন ডাবল’ ও মন্টে কার্লো জেতা দ্বিতীয় খেলোয়াড় সিনার। এর আগে ২০১৫ সালে এই স্বাদ পেয়েছিলেন নোভাক জোকোভিচ।

চলতি বছর মাস্টার্স ১০০০ ইভেন্টে সিনারের তৃতীয় শিরোপা এটি। এর আগে তিনি জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেন। একই বছরে হার্ড-কোর্টের এই দুটি শিরোপা জয়কে বলা হয় ‘সানশাইন ডাবল।’

এসব ইভেন্টে টানা ২২ ম্যাচ জিতলেন সিনার।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More