সকাল সকাল ডেস্ক
প্যারিস : লিগ ওয়ানে আবারও শীর্ষে উঠে গেল পিএসজি। শনিবার (২১ মার্চ) রাতে নিসের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৪-০ গোলের বড় জয় পেল নিসের বিরুদ্ধে। ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে জয়ের নায়ক হলেন নুনো মেন্দেস।
বাকি গোল দিতে করেন ফের্নান্দেজ ও ওয়ারেন জাইরে-এমেরি।
এই জয়ে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পিএসজি এবং শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল তারা।
এক ম্যাচ কম খেলেও তারা দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে রয়েছে। অন্যদিকে ২৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের মাত্র পাঁচ পয়েন্ট ওপরে নিস।
No Comment! Be the first one.