চ্যাম্পিয়নস লিগ: চেলসিকে আবার হারিয়ে শেষ আটে পিএসজি

সকাল সকাল ডেস্ক

স্ট্যামফোর্ড : চেলসিকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে গেল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গেল তারা। বলা যেতে পারে দুই লেগ মিলিয়ে পিএসজির কাছে বিধ্বস্ত চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। প্রথম লেগে ৫-২ ব্যবধানে জিতেছিল পিএসজি।

এদিন ষষ্ঠ মিনিটেই গোল করেন খবিচা কাভারাৎস্খেলিয়া । ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। এরপর ম্যাচের ৬২ মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন মায়ুলু। পুরো ম্যাচে ১৫ শটের ৮টি লক্ষ্য বরাবর রাখলেও সফল হয়নি চেলসি। শেষ আটে শিরোপাধারীরা খেলবে গালাতাসারাই কিংবা লিভারপুলের বিপক্ষে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More