নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো সহ-আয়োজকদের

সকাল সকাল ডেস্ক

কলম্বো : ইংল্যান্ডের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো সহ-আয়োজকদের। আর জিতে আশায় রইল নিউ জিল্যান্ড। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার ৬১ রানে হেরেছে দাসুন শানাকার দল। নিউ জিল্যান্ডের ১৬৮ রান তাড়ায় স্বাগতিকরা থেমেছে মাত্র ১০৭ রানে। চমৎকার বোলিংয়ে নিউ জিল্যান্ডের জয়ে ভূমিকা রেখেছেন রাচিন রাভিন্দ্রা ও ম্যাট হেনরি। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষ স্থানে আছে ইংল্যান্ড। প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে তারা।

আর পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর, এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউ জিল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান।টানা দুই ম্যাচ হারা শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৬৮/৭ (রাভিন্দ্রা ৩২, স্যান্টনার ৪৭, ম্যাকনকি ৩১*, চামিরা ৩৮-৩ উইকেট)

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১০৭/৮ ( কামিন্দু মেন্ডিস ৩১, হেনরি ৩-২, রাভিন্দ্রা ২৭-৪ উইকেট)

ম্যান অব দা ম্যাচ: রাচিন রাভিন্দ্রা।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More