দক্ষিণ কোরিয়ায় বিধ্বংসী আগুনে মৃত ১০, আহত ৫৯ জন

সকাল সকাল ডেস্ক

সিওল : দক্ষিণ কোরিয়ার দায়েজিওনে গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে ১০ কর্মীর। অগ্নিদগ্ধ হয়ে জখম হয়েছেন ৫৯ জন। তাঁদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার দুপুরে ওই কারখানায় আগুন লাগে। সারা রাত ধরে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন দমকলের কর্মীরা। শনিবার সকালে আগুন আয়ত্তে আসে। সেখানকার পুলিশ জানিয়েছে, এখনও চার জন কর্মীর খোঁজ মিলছে না। ওই কারখানায় ১৭০ জন কর্মী কাজ করেন।

দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৫টা পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তাতে ১০ জন নিহত, ২৫ জন গুরুতর আহত এবং চারজন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়াও ২৫ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More