হিন্দমোটরে ইডির অভিযান, বেসরকারি কর্মীর ফ্ল্যাটে তল্লাশি

সকাল সকাল ডেস্ক।
হুগলি, ৩ সেপ্টেম্বর : বুধবার হিন্দমোটর এলাকায় হানা দিল ইডির হানা। দেবাইপুকুরের এমিনেন্ট কমপ্লেক্সের সি ব্লকের প্রথম তলায় একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

স্থানীয় সূত্রে খবর, তিনটি গাড়িতে পাঁচ জন ইডি আধিকারিক এবং ছ’জন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী এসে ফ্ল্যাটে প্রবেশ করেন। ওই ফ্ল্যাটে থাকেন বিকাশ লাচিয়া নামে এক ব্যক্তি। জানা গেছে, তিনি মূলত ঝাড়খণ্ডের জামতারার বাসিন্দা। বর্তমানে কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি।

স্থানীয়দের দাবি, বিকাশবাবু আগে লাচিরামকা ডায়মন্ড ইনফোটেক প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করতেন। ঠিক কী কারণে তাঁর ফ্ল্যাটে অভিযান, তা নিয়ে সরকারি ভাবে ইডি কিছু জানায়নি। তবে টানা তল্লাশি চলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More