সকাল সকাল ডেস্ক।
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর: আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে দেশের ১৭তম উপরাষ্ট্রপতি নির্বাচন। সেদিনই জানা যাবে কে হবেন জগদীপ ধনখড়ের উত্তরসূরি।
এনডিএ প্রার্থী হিসেবে লড়ছেন সি পি রাধাকৃষ্ণন। বিরোধী ইন্ডি জোটের প্রার্থী প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডি।
উল্লেখ্য, ধনখড় স্বাস্থ্যগত কারণে হঠাৎ করেই জুলাই মাসে পদত্যাগ করেছিলেন।
No Comment! Be the first one.