সকাল সকাল ডেস্ক।
মারকানা, ৫ সেপ্টেম্বর : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠ মারকানাতে চিলিকে আতিথ্য দিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আনচেলত্তির দল। আর এই জয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এলো ব্রাজিল। যদিও বিশ্বকাপে খেলা নিশ্চিত আগেই করেছে ব্রাজিল।
এদিন ব্রাজিলের দলে ডাক পাননি ভিনিসিউস জুনিয়র ও নেইমার। ব্রাজিলের এই দলটা বেশ তরুণ।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো ব্রাজিল প্রথম গোল করে ৩৮ মিনিটে। ব্রাজিলের জার্সি গায়ে প্রথম গোলটি করেন এস্তেভাও উইলিয়ান। প্রথম হাফে আর গোল হয়নি।
দ্বিতীয় হাফে আরও দুই গোল হজম করে চিলি। ৭১ মিনিটে বদলি হিসেবে নেমে ৭২ মিনিটেই গোল করেন লুকাস পাকেতা। আর ৭৬তম মিনিটে চিলির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ব্রুনো গিমারেস।
আগামী বুধবার বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে ব্রাজিল।
গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...
No Comment! Be the first one.