সকাল সকাল ডেস্ক।
মুম্বই, ১ সেপ্টেম্বর : পরিচালক তুষার জালোটার পরিচালিত ছবি পরম সুন্দরীর হাত ধরে বলিউডে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং অভিনেত্রী জাহ্নবী কাপুর। ২৯ আগস্ট মুক্তি পেয়েছে ছবিটি। দিন যত পেরিয়েছে , ছবির আয়ের পরিমাণও বেড়েছে। মুক্তির প্রথম দিন ছবিটি ৭.২৫ কোটি টাকা আয় করলেও, দ্বিতীয় দিনে আয়ের পরিমান বেড়ে দাঁড়ায় ৯.২৫ কোটি টাকা। তিনদিনে ছবিটি মোট আয় করে ২৬.৭৫ কোটি টাকা। প্রযোজক মহল জানিয়েছে , সব মিলিয়ে ছবিটির বাজেট ছিল ৪৫ কোটি টাকা।
উল্লেখ্য , সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে রেঞ্জি পানিকার, সিদ্ধার্থ শঙ্কর, মনজোত সিং, সঞ্জয় কাপুর এবং ইনায়েত ভার্মার মতো অভিনেতাদের। ছবিতে সিদ্ধার্থকে দিল্লির ব্যবসায়ীর ভূমিকায় এবং জাহ্নবীকে কেরলের এক শিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। পর্দায় তাদের জমজমাট রসায়ন মন কেড়েছে দর্শকদের।
গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...
No Comment! Be the first one.