নুসরত জাহানের ‘রক্তবীজ ২’ আইটেম গান: দর্শকও, যশ দাশগুপ্তও মুগ্ধ

সকাল সকাল ডেস্ক।

কলকাতা
‘রক্তবীজ ২’ সিনেমার একটি আইটেম গানের মুক্তি নিয়েই আলোচনায় এলেন অভিনেত্রী নুসরত জাহান। গানের জনপ্রিয় কলি “অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেওনা…” বর্তমানে দর্শকের মধ্যে মিম ও কথোপকথনের অংশ হিসেবে ছড়িয়ে পড়েছে। নুসরত বলেন, “আমি বিষয়টি ক্রিয়েটিভ এবং এস্থেটিক দিক থেকে দেখছি। একজন অভিনেত্রী হিসেবে এই গানের কলিতে আমার কোনো অসুবিধা নেই।”

কয়েক মাস ধরেই নুসরত ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে। টলিপাড়ায় জোর জল্পনা চলছে যে, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের ভাঙন হয়েছে। এই আইটেম গানের প্রসঙ্গে নুসরত জানালেন, “এই গান মুক্তির পর যশ দেখেছে এবং প্রশংসা করেছেন। এর আগেও আমি আইটেম ডান্স করেছি, এবং দর্শক এই নতুন আইটেম গানকে ইতিমধ্যেই পছন্দ করছে।”

পুজোর ছবিতে ‘রক্তবীজ ২’-এর এই আইটেম গান গুরুত্বপূর্ণ মোচড়ের সময়ে দর্শকের সামনে আসবে। নুসরত তার ব্যক্তিগত জীবন নিয়েও গুঞ্জনকে পাত্তা না দিয়ে নিজের মতো করে সব কিছু সামলাচ্ছেন। তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, “অর্ডার ছাড়া বর্ডার পার করলে ব্যক্তিগত জীবনে প্রবেশ নিষেধ।”

Read More News

Read More