সকাল সকাল ডেস্ক।
সাহেবগঞ্জ, ২৪ সেপ্টেম্বর: কোচবিহারের সাহেবগঞ্জ এলাকার একাধিক জায়গায় বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে এনিয়ে এলাকায় ব্যপক চাঞ্ল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের দিনহাটা-২ ব্লক সভাপতি তথা প্রাক্তন প্রধানের স্বামী মোজাফফর রহমান মিন্টুর বাড়িতে মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ বোমাবাজি হয়। পাশাপাশি সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তথা দিনহাটা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য অতুলচন্দ্র সরকারের বাড়ির সামনে নতুনবাজার এলাকায় ও প্রাক্তন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ময়নাল হকের শ্বশুরবাড়ির সামনের রাস্তায় বোমাবাজি হয় বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ।
এদিকে এই ঘটনার পরে বুধবার সকালে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বাড়িতে পৌঁছে যান দিনহাটা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপককুমার ভট্টাচার্য। এদিন তিনি এই ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিজেপি এধরনের বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। শান্ত সাহেবগঞ্জকে অশান্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে। পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে। তারা যাতে দ্রুত দোষীদের গ্রেফতার করে সেই দাবি করেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...
No Comment! Be the first one.