সকাল সকাল ডেস্ক।
দক্ষিণ ২৪ পরগনা, ৩ সেপ্টেম্বর : মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির ছাদ থেকে এক কিশোরীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নামখানা এলাকায়। মৃতার নাম এনাক্ষী কয়াল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, বছর এগারোর ওই কিশোরীর বাবা-মা পরিযায়ী শ্রমিক। ভিনরাজ্যে কাজের সূত্রে তাঁরা থাকেন। এনাক্ষী ও তার দিদি জ্যেঠু-জেঠিমার সঙ্গে নামখানা থানার উত্তর চন্দনপিঁড়ি গ্রামে থাকে। এনাক্ষী উত্তর চন্দনপিঁড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। মঙ্গলবার আর পাঁচটা দিনের মতোই সে স্কুলে গিয়েছিল। নিদির্ষ্ট সময়ে সে স্কুল থেকে বাড়িও ফিরে আসে। এনাক্ষীর দিদি স্থানীয় মুরারি মোহন হাইস্কুলেরর ছাত্রী। স্কুল শেষের পর কোচিং ক্লাস সেরে সন্ধের পর সে বাড়ি ফেরে।
ঘরের ভিতর বোনকে দিদি দেখতে পায়নি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি হয়। তার মধ্যেই ঘরের ভিতর একটি চিঠি পাওয়া যায়। সেই চিঠি পড়ে ছাদে যেতেই দেখা যায়, ওই কিশোরী গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। দিদির চিৎকারের ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় নামখানা থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে স্থানীয় দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন।
গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...
No Comment! Be the first one.