জিএসটি সংস্কারে সরকারের ৩,৭০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে: এসবিআই

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি, । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তাদের সর্বশেষ গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, পণ্য ও পরিষেবা কর (জিএসটি) হারের হ্রাসের মাধ্যমে আনা সংস্কারের ফলে ন্যূনতম ৩,৭০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। অন্যদিকে কেন্দ্র সরকারের হিসেব অনুযায়ী জিএসটি হার যুক্তিসঙ্গত করার ফলে বার্ষিক ভিত্তিতে ৪৮ হাজার কোটি টাকার নিট আর্থিক প্রভাব পড়বে।

স্টেট ব্যাঙ্ক শুক্রবার প্রকাশিত তাদের সর্বশেষ গবেষণা প্রতিবেদনে বলেছে, উন্নয়ন এবং ভোগ বৃদ্ধিকে মাথায় রেখে রাজস্ব ক্ষতি ন্যূনতম ৩,৭০০ কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। তবে এর ফলে আর্থিক ঘাটতির উপর কোনও প্রভাব পড়বে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জিএসটি হার যুক্তিসঙ্গত করার ফলে খরচ দক্ষতায় বড় ধরনের উন্নতি হবে এবং ব্যাঙ্কিং খাতের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে কার্যকরী গড় হারে উল্লেখযোগ্য হ্রাস হয়েছে—যা ২০১৭ সালে জিএসটি চালুর সময় ১৪.৪ শতাংশ ছিল, তা নেমে এসেছে ৯.৫ শতাংশে।

প্রতিবেদন অনুযায়ী, প্রয়োজনীয় পণ্যের (প্রায় ২৯৫টি) জিএসটি হার ১২ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ বা শূন্য করা হয়েছে। তাই ২০২৫-২৬ অর্থবছরে এই শ্রেণির পণ্যে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) নির্ভর মুদ্রাস্ফীতি ০.২৫ শতাংশ থেকে ০.৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে সিপিআই-ভিত্তিক মুদ্রাস্ফীতি আগামী ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত ০.৬৫ শতাংশ থেকে ০.৭৫ শতাংশের মধ্যে নিয়ন্ত্রিত থাকতে পারে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে জিএসটি পরিষদের ৫৬তম বৈঠকে এই সপ্তাহেই সিদ্ধান্ত হয়েছে জিএসটির চার স্তরের বর্তমান কাঠামোকে বদলে দুই স্তরে আনা হবে। নতুন স্ল্যাব অনুযায়ী এখন ১৮ শতাংশ ও পাঁচ শতাংশ হার থাকবে এবং কিছু নির্বাচিত পণ্য ও পরিষেবার উপর ৪০ শতাংশ হারে কর ধার্য হবে। নতুন হারগুলি নবরাত্রির প্রথম দিন ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More