চিনে পৌঁছলেন ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

সকাল সকাল ডেস্ক

তিয়ানজিন,: চিনে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চার দিনের সফরের শুরুতে রবিবার চিনে পৌঁছেছেন। রাষ্ট্রপতি পুতিন প্রথমে উত্তর চিনের বন্দর নগরী তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দুই দিনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-তে ১০টি সদস্য দেশ রয়েছে। ভারত ছাড়াও রয়েছে বেলারুশ, চিন, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। এসসিও সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More