গাজায় নিহত ৪ সাংবাদিক-সহ ১৯ জন

সকাল সকাল ডেস্ক

গাজা: দক্ষিণ গাজার নাসের হাসপাতালে হামলা চালাল ইজরায়েল সেনা। সোমবার সকালে আর পাঁচটা দিনের মতোই কাজ শুরু করেছিলেন সকলে। শিশু, পড়ুয়া, চিকিৎসক, সাংবাদিক— সকলেই ছিলেন হাসপাতালের ভিতরে। আচমকা হামলা চলে সেখানে।

জানা গেছে, মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বর পরিণত হয় ধ্বংসস্তূপে। এখনও পর্যন্ত চার সাংবাদিক-সহ মোট ১৯ জনের নিহত হওয়ার খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা উদ্ধারকারীদের। এই ঘটনায় এখনও ইজরায়েলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More