সকাল সকাল ডেস্ক।
বোলপুর, ১০ সেপ্টেম্বর:
কোপাই নদী থেকে বাড়ির কাজে বালি নিয়ে যাওয়ার সময় পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনাটি ঘটেছে বোলপুর-কোপাই রাস্তায় মহিষঢালের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষঢাল সংলগ্ন কোপাই নদীর পাড় থেকে বালি নিয়ে যাচ্ছিলেন দুই যুবক। পুলিশ তাদের আটক করলে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেন।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন, “প্রতি দিন পুলিশের নজরে থাকা সত্ত্বেও বালির পাচার হয়। কিন্তু সামান্য দু-এক বস্তা বালির জন্য আমাদের আটক করা হয়েছে।” ক্ষোভের প্রেক্ষিতে গ্রামবাসীরা কোপাই-আমোদপুর রাস্তা অবরোধ করেন এবং বিক্ষোভ দেখান।
No Comment! Be the first one.