কলকাতা হাইকোর্ট ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের মামলা খারিজ, মামলাকারীদের ভর্ৎসনা

সকাল সকাল ডেস্ক।

কলকাতা, ২ সেপ্টেম্বর: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় ‘দাগি অযোগ্য’ হিসেবে চিহ্নিত চাকরিপ্রার্থীদের অভিযোগ খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, এসএসসির প্রকাশিত ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের তালিকায় কোনও হস্তক্ষেপ করার প্রয়োজন নেই এবং মামলাকারীদের আবেদন অগ্রহণযোগ্য।

মঙ্গলবার হাই কোর্টে মামলাটি শুনানির জন্য উঠলে বিচারপতি মামলাকারীদের ভর্ৎসনা করেন। বিচারপতি মামলাকারীদের কাছে জানতে চেয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তারা ৩১ ডিসেম্বরের মধ্যে স্কুলে যোগদান করেছিলেন কি না। আদালতের প্রশ্ন ছিল, যদি তারা স্কুলে যোগদান না করে থাকেন, তবে এত দিন আগে কেন আদালতের দ্বারস্থ হননি। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আপনারা স্কুলে যেতে পারিনি। এখন কেন আবেদন করেছেন?”

হাই কোর্ট পর্যবেক্ষণ করেছে যে, এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয়। বিচারপতি আরও মন্তব্য করেন, “এত দিন কোথায় ছিলেন? তালিকা প্রকাশের পরই আদালতে চলে এলেন। যথেষ্ট হয়েছে আর নয়! সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশের পরে কীভাবে বলতে পারেন যে আপনি ‘দাগি অযোগ্য’ নন।”

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More