করম পরব উপলক্ষে আদিবাসী সম্প্রদায়কে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক।

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স.) : করম পরব উপলক্ষ্যে আদিবাদী সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ মুখ্যমন্ত্রী লেখেন, “জয় জোহার! পবিত্র করম পরব উপলক্ষ্যে সারা বাংলা তথা ভারতবর্ষের তথা সারা বিশ্বের সমস্ত আদিবাসী মানুষকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে আমরা সেকশনাল হলিডে ঘোষণা করেছিলাম। পরে আমরা আরও এগিয়ে দিনটিকে স্টেট হলিডে ঘোষণা করেছি।”

মুখ্যমন্ত্রী জানান, “১৫ নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিবসও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি ও ওই দিনটিতেও আমরা সরকারী ছুটি ঘোষণা করেছি। পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে এবং হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে। আদিবাসী মানুষদের প্রতি আমাদের অকুন্ঠ শ্রদ্ধার নিদর্শন হল এই সব সিদ্ধান্ত।”

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More