এশিয়া কাপ : টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় হলেন আর্শদীপ সিং


সকাল সকাল ডেস্ক।
কলকাতা

শুক্রবার ওমানের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৫-এর ভারতের লড়াইয়ে আর্শদীপ সিং প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট লাভ করেন।

এই ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী বাঁহাতি পেসার ম্যাচের ২০তম ওভারে বিনায়ক শুক্লাকে আউট করে এই মাইলফলক স্পর্শ করেন।

২০২২ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে অভিষেক ঘটে আরশদীপের।

শুক্রবারের ম্যাচের আগে, তিনি ভারতের হয়ে ৬৩টি টি-টোয়েন্টিতে ১৮.৩০ গড়ে ৯৯ উইকেট নিয়েছিলেন, যার মধ্যে আমেরিকার বিপক্ষে ৪-৯ উইকেট ছিল তার সেরা বোলিং পরিসংখ্যান।

ভারতের হয়ে সর্বাধিক টি-টোয়েন্টি উইকেট:

*আর্শদীপ সিং – ৬৪ ম্যাচে ১০০ উইকেট*

*যুজবেন্দ্র চাহাল – ৮০ ম্যাচে ৯৬ উইকেট

“হার্দিক পান্ডিয়া – ১১৬ ম্যাচে ৯৫ উইকেট

*জসপ্রীত বুমরাহ – ৭২ ম্যাচে ৯২ উইকেট

*ভুবনেশ্বর কুমার – ৮৭ ম্যাচে ৯০ উইকেট

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More