সকাল সকাল ডেস্ক
কোয়েটা: আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত হল পাকিস্তানের কোয়েটা। কোয়েটার সারিয়াব রোডে মঙ্গলবার সন্ধ্যার আত্মঘাতী বিস্ফোরণে বুধবার পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার সন্ধ্যায় ব্যস্ততম এলাকায় বিস্ফোরণটি ঘটে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সন্ত্রাস দমন বিভাগের (সিটিডি) একজন মুখপাত্র বলেছেন, “শাহওয়ানি স্টেডিয়ামের কাছের ঘটনাটি স্পষ্টতই একটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল।” তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। ২০২১ সাল থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এক বিবৃতিতে এই বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন, এটিকে নিরীহ মানুষের উপর কাপুরুষোচিত আক্রমণ বলে অভিহিত করেছেন তিনি।
No Comment! Be the first one.