হংকংয়ের বিরুদ্ধে জয় ভারতকে সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উপরে তুলেছে

সকাল সকাল ডেস্ক

নয়া দিল্লি : মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের শেষ ম্যাচে ভারত হংকংয়ের বিরুদ্ধে ২-১ গোলে জয় পাওয়ার পর সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উপরে উঠে এসেছে। বুধবার ফিফার ঘোষিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ভারত ১৪১ থেকে ১৩৬তম স্থানে উঠে এসেছে, যা মিয়ানমার ও লাওসের সঙ্গে এশিয়ায় যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ অগ্রগতি। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের সর্বনিম্ন অবস্থান ছিল ১৭৩, যা ২০১৫ সালের মার্চ মাসে অর্জিত হয়েছিল।

মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে জয় পাওয়া সত্ত্বেও ভারত ২০২৭ এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিতে পারে নি। ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বাছাই পর্ব শেষ করেছে। তবে ১১ বছরের মধ্যে এই প্রথমবার এই মহাদেশীয় আসর থেকে বাদ পড়েছে ভারত।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More