ঝাড়খণ্ডে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

সকাল সকাল ডেস্ক

রাঁচি : বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। এ দিন জসিডিহ-মধুপুরের মাঝে নওয়াডিহ স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা লেভেল ক্রসিংয়ে একটি ট্রাকে ধাক্কা দেয় আসানসোলমুখী এক এক্সপ্রেস ট্রেন। এর ফলে ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। তবে সুরক্ষিত রয়েছেন যাত্রীরা।

ডাউন লাইনে গোন্ডা থেকে আসা ১৩৫১০ গোন্ডা-আসানসোল এক্সপ্রেস ট্রেনটি আসানসোল যাচ্ছিল। সেই সময় চালভর্তি একটি ট্রাকের সঙ্গে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা ট্রেনের সংঘর্ষ হয়। সকাল ৯.৩৮ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তবে, সকাল ১০.৫৫ মিনিটের মধ্যেই আপ লাউনে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।

Read More News

Read More