ডলারের সাপেক্ষে আরও কমলো টাকার দাম

সকাল সকাল ডেস্ক

মুম্বই: ভারতীয় মুদ্রার দামে পতন অব্যাহত। এই সপ্তাহে একাধিক দিন টাকার দাম কমেছে। শুক্রবার বাজার খুলতেই ফের একই চিত্রের দেখা মিলল। ডলারের সাপেক্ষে এ দিন টাকার দাম ৯৩ ছুঁয়েছে। যা ভারতীয় মুদ্রার ইতিহাসে প্রথমবার ঘটল। এর আগে কখনও এতটা নামেনি টাকার দাম। শুক্রবারের শুরুতেই আমেরিকান ডলারের সাপেক্ষে টাকার বিনিময়-দর হয়েছিল ৯২.৯৪-এ। যা সর্বনিম্ন। অর্থাৎ এর আগে টাকার দাম ডলারের সাপেক্ষে কখনও এতটা নীচে নামেনি। তার পরে তা ৯৩-এ পৌঁছয়।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক অশান্তির আবহ টাকার দরে ব্যাপক প্রভাব ফেলেছে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। এই অশান্তির জেরে জ্বালানি তেলের দাম বেড়েছে। প্রয়োজনীয় জ্বালানি তেলের সিংহভাগই আমদানি করে ভারত। তাই এর দামবৃদ্ধিতে ভারতের খরচ বেড়েছে। যা টাকার উপরেও চাপ তৈরি করেছে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More