সকাল সকাল ডেস্ক,
রাঁচি : জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ বার্ষিকীতে শুক্রবার রাঁচির লোক ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার।
এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রাজ্যপালের অতিরিক্ত মুখ্য সচিব ডঃ নিতিন কুলকার্নি, লোকভবনের বেশ কয়েকজন আধিকারিক ও কর্মীরা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিন রাজ্যপাল সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানান, “সত্য, অহিংসা ও শান্তির পথে চলেই মহাত্মা গান্ধী গোটা বিশ্বকে মানবতা ও করুণার বার্তা দিয়েছেন। তাঁর চিন্তা ও আদর্শ চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
No Comment! Be the first one.