সকাল সকাল ডেস্ক
মুম্বই: পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের জেরে অস্থির শেয়ার বাজার। সোমবার সকালে বাজার খোলার সঙ্গে-সঙ্গে ধসে পড়ল সেনসেক্স এবং নিফটি। দিনের শুরুর বাণিজ্যে সেনসেক্স ১১৯১.২৪ পয়েন্ট পড়ে ৭২,৩৯১.৯৮-এ নেমে এসেছে। নিফটি ৩৪৯.৪৫ পয়েন্ট কমে ২২,৪৭০.১৫-তে দাঁড়িয়েছে। ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১১৫.৩ ডলারে নেমে এসেছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, এই ধসের নেপথ্যে রয়েছে বিশ্ববাজারের দুর্বলতা এবং পশ্চিম এশিয়ায় ক্রমাগত ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতি। ইরান-আমেরিকা সংঘাত প্রশমিত হওয়ার কোনও লক্ষণ না থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হয়ে ব্যারেল প্রতি প্রায় ১১৬ ডলার (আদতে ১১৫.৩ ডলার) ছুঁইছুঁই। ভারত তার চাহিদার সিংহভাগ তেল আমদানি করে বলে তেলের এই মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতির ওপর বড়সড় চাপের সৃষ্টি করেছে। এর পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্রমাগত শেয়ার বিক্রির হিড়িক বাজারকে আরও খাদের কিনারে ঠেলে দিয়েছে।
No Comment! Be the first one.