সকাল সকাল ডেস্ক
মুম্বই: বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে ভারত-আমেরিকা। সোমবার রাতে সেই ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে মঙ্গলবার লেনদেনের শুরুতেই বিপুল বেড়ে গেল শেয়ার বাজার। সেনসেক্স উঠেছে ২৩০০ পয়েন্টেরও বেশি। নিফটির উত্থান ৭০০ পয়েন্ট। ফলে দু’দিনেই বাজেটের দিনের পতন মুছে ফেলল শেয়ার সূচক। পাশাপাশি এ দিন সকালে ডলারের সাপেক্ষে অনেকটা উঠেছে টাকার দামও। ১০০ পয়সারও বেশি পড়ে গিয়েছে আমেরিকার মুদ্রাটি। নেমেছে ৯১ টাকার নীচে।
No Comment! Be the first one.